নিচের তথ্যগুলো লক্ষ কর: i. প্রত্যেক পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা ii. স্বাভাবিক সংখ্যার সেটে বৃহত্তম সদস্য নেই iii. দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: (i) আমরা জানি, N ⊂ Z ⊂ Q ⊂ R। সুতরাং সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা।
(ii) স্বাভাবিক সংখ্যার সেট N = {1, 2, 3, ...} একটি অনন্ত বা অসীম সেট। সুতরাং এর বৃহত্তম সদস্য নেই।
(iii) দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল (যেমন: 2-1 = 1, 2-3 = -1, 5-2 = 3, 4-10 = -6) সর্বদা স্বাভাবিক সংখ্যা নয়। কারণ -1, -6 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা নয়।
সুতরাং, i ও ii সঠিক।