কোনো ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 64π বর্গ সে.মি. হলে, এর নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত?
সঠিক উত্তর: 4 সে.মি.
ব্যাখ্যা: ধরি, পরিবৃত্তের ব্যাসার্ধ = r
∴ পরিবৃত্তের ক্ষেত্রফল = πr²
প্রশ্নমতে, πr² = 64π
বা, r² = 64
∴ r = 8
আমরা জানি, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক।
∴ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ = 8 / 2 = 4 সে.মি।