নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনে প্রয়োজন— i. চারটি বাহু ও একটি কোণ ii. চারটি বাহু ও একটি কর্ণ iii. তিনটি কোণ ও দুইটি বাহু নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়:
১. চারটি বাহু ও একটি কোণ
২. চারটি বাহু ও একটি কর্ণ
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ
৪. তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
৫. দুইটি বাহু ও তিনটি কোণ।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।