নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 6 সে.মি. হলে, পরিবৃত্তের ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর: 144π বর্গ সে.মি.
ব্যাখ্যা: আমরা জানি, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের পরিব্যাসার্ধের অর্ধেক।
অর্থাৎ, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ = 1/2 × পরিবৃত্তের ব্যাসার্ধ
∴ পরিবৃত্তের ব্যাসার্ধ = 2 × নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ
= (2 × 6) সে.মি. = 12 সে.মি.
∴ পরিবৃত্তের ক্ষেত্রফল = πr² বর্গ একক
= π × (12)² বর্গ সে.মি.
= 144π বর্গ সে.মি।