ঐশী , ঈশিতা, সুমাইয়া এই তিনজনকে নিয়ে একটি সেট A গঠিত হলে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: A = {ঐশী , ঈশিতা, সুমাইয়া}
ব্যাখ্যা: তালিকা পদ্ধতিতে সেট প্রকাশের জন্য তিনটি বিষয় মনে রাখা জরুরি:
(i) সেটকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর A, B, C, ......, X, Y, Z দ্বারা প্রকাশ করা হয়।
(ii) সেটের সদস্য বা উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনী { } দ্বারা আবদ্ধ করতে হবে।
(iii) সদস্য বা উপাদানগুলোকে কমা ( , ) চিহ্ন দ্বারা পৃথক করে লিখতে হবে।
উপরোক্ত তিনটি শর্তই (ক) নং অপশনটি সিদ্ধ করে।