a, b, h, x, y প্রত্যেককে চলক বিবেচনা করলে ax² + 2hxy + by² রাশিটি কত মাত্রার সমমাত্রিক বহুপদী?
সঠিক উত্তর: 3
ব্যাখ্যা: সমমাত্রিক বহুপদী: যে বহুপদীর প্রতিটি পদের ঘাত সমান তাকে সমমাত্রিক বহুপদী বলে।
a, b, h, x, y প্রত্যেকে চলক।
সুতরাং, প্রথম পদ ax² এর মাত্রা 1 + 2 = 3 [a এর ঘাত + x এর ঘাত]
দ্বিতীয় পদ 2hxy এর মাত্রা 1 + 1 + 1 = 3 [h, x ও y এর ঘাতের সমষ্টি]
তৃতীয় পদ by² এর মাত্রা 1 + 2 = 3 [b ও y এর ঘাতের সমষ্টি]
রাশিটি 3 মাত্রার সমমাত্রিক বহুপদী।