f(y) = √(3 - 2y) হলে f এর ডোমেন কত?
সঠিক উত্তর: {y ∈ R : y ≤ 3/2}
ব্যাখ্যা: দেওয়া আছে, f(y) = √(3 - 2y)
f(y) ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি 3 - 2y ≥ 0 হয়।
বা, 3 - 2y - 3 ≥ -3 [উভয়পক্ষ থেকে 3 বিয়োগ করে]
বা, -2y ≥ -3
বা, 2y ≤ 3 [উভয়পক্ষকে -1 দ্বারা গুণ করে]
বা, y ≤ 3/2
∴ f(x) এর ডোমেন = {y ∈ R : y ≤ 3/2}