সকাল 10 : 15 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
সঠিক উত্তর: 142.5°
ব্যাখ্যা: সকাল 10:15 টা অর্থাৎ ঘণ্টার কাঁটা, H = 10 এবং মিনিটের কাঁটা, M = 15
আমরা জানি, ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = |(60 × H - 11 × M) / 2|°
= |(60 × 10 - 11 × 15) / 2|°
= |(600 - 165) / 2|°
= |435 / 2|°
= 217.5°
যেহেতু কোণটি 180° অপেক্ষা বড়, তাই ক্ষুদ্রতর কোণটি হবে = 360° - 217.5° = 142.5°