HCl এর উপস্থিতিতে C₂H₅OH ও CH₃COOH এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
সঠিক উত্তর: CH₃COOC₂H₅
ব্যাখ্যা: হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানল ও ইথানয়িক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে ইথাইল ইথানয়েট এস্টার ও পানি উৎপন্ন করে।
C₂H₅OH + CH₃COOH --HCl--> CH₃COOC₂H₅ + H₂O
ইথানল + ইথানয়িক অ্যাসিড → ইথাইল ইথানয়েট এস্টার + পানি