একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় ৩২ মিটার ও ৬৪ মিটার এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্বদূরত্ব কত?
সঠিক উত্তর: ১৬ মিটার
ব্যাখ্যা: দেওয়া আছে, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে a = ৩২ মিটার ও b = ৬৪ মিটার এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ৭৬৮ বর্গমিটার।
মনে করি, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব = h মিটার।
আমরা জানি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ (a + b) × h
প্রশ্নানুসারে, ১/২ (৩২ + ৬৪) × h = ৭৬৮
বা, (৩২ + ৬৪) × h = ১৫৩৬
বা, ৯৬ × h = ১৫৩৬
বা, h = ১৫৩৬ / ৯৬
বা, h = ১৬ মিটার।