কোনো উপাত্ত সারণিবদ্ধ করতে প্রথমে কোনটি করতে হবে?
সঠিক উত্তর: পরিসর নির্ণয়
ব্যাখ্যা: কোনো উপাত্ত সারণিবদ্ধ করতে প্রথমে উপাত্তের পরিসর নির্ণয় করতে হবে। কেননা সারণিবদ্ধ করার জন্য নিবেশনে কতটি শ্রেণি হবে এবং শ্রেণি ব্যবধান কত হবে তা নির্দিষ্ট করা প্রয়োজন। শ্রেণি সংখ্যা ও শ্রেণি ব্যবধান নির্ণয় করা হয় উপাত্ত পরিসরকে ব্যবহার করেই।
পরিসর = (উপাত্তের সর্বোচ্চ মান - উপাত্তের সর্বনিম্ন মান) + ১