একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 3 সে.মি. হলে তার কর্ণের দৈর্ঘ্য কত?
সঠিক উত্তর: 3√3 সে.মি.
ব্যাখ্যা: আমরা জানি,
ঘনকের বাহুর দৈর্ঘ্য = a হলে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য = a√3 একক
এখানে, ঘনকের বাহুর দৈর্ঘ্য, a = 3 সে.মি.।
সুতরাং, ঘনকের কর্ণের দৈর্ঘ্য = 3√3 সে.মি.।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (C)।