একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
সঠিক উত্তর: 9√3
ব্যাখ্যা: আমরা জানি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক হলে এর ক্ষেত্রফল = (√3/4)a² বর্গ একক
6 সে.মি. বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × 6² বর্গ সে.মি.
= (√3/4) × 36 বর্গ সে.মি.
= 9√3 বর্গ সে.মি.