5 + 8 + 11 + 14 + ... + 62 ধারাটি- i. একটি সসীম ধারা ii. একটি গুণোত্তর ধারা iii. এর 19 তম পদ 59 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
ব্যাখ্যা: i. সঠিক; কারণ ধারাটির শেষপদ 62 যা নির্দিষ্ট।
ii. সঠিক নয়; কারণ ধারাটির যেকোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সমান। তাই ধারাটি একটি সমান্তর ধারা। এখানে, সাধারণ অন্তর, d = 8 - 5 = 3
iii. সঠিক; কারণ-
ধারাটির 19 তম পদ = a + (n - 1) d
= 5 + (19 - 1) 3
= 5 + 18 × 3
= 5 + 54
= 59
যেখানে, প্রথম পদ, a = 5 এবং সাধারণ অন্তর, d = 3