নিচের কোন মৌলটির ধাতব ধর্ম বেশি?
সঠিক উত্তর: K
ব্যাখ্যা: একই গ্রুপে উপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় এবং একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। Na ও Mg তৃতীয় পর্যায়ের এবং K ও Ca চতুর্থ পর্যায়ের মৌল। চতুর্থ পর্যায়ের মৌলগুলোর আকার বড় হওয়ায় ধাতব ধর্ম বেশি। আবার K, Ca-এর বামে অবস্থিত হওয়ায় K-এর ধাতব ধর্ম সবচেয়ে বেশি।