মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে?
সঠিক উত্তর: চুন
ব্যাখ্যা: মৌমাছির হুলে এক ধরনের বিষ থাকে, যা অম্লধর্মী। মৌমাছি কামড় দিলে এ বিষ শরীরে প্রবেশ করার জ্বালা যন্ত্রণা হয়। এ যন্ত্রণা বা ব্যথা প্রশমিত করার জন্য প্রয়োজন ক্ষারধর্মী পদার্থ। কারণ অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় এবং ব্যথা প্রশমিত হয়। এক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড (CaO) হচ্ছে ক্ষারীয় পদার্থ যা অ্যাসিডকে প্রশমিত করতে পারে। অন্যদিকে, ভিনেগার (CH₃COOH) হচ্ছে জৈব অ্যাসিড, খাবার লবণ (NaCl) হচ্ছে লবণ, পানি (H₂O) নিরপেক্ষ যৌগ, যার কোনোটিই অ্যাসিডকে প্রশমিত করতে পারে না।