কোনটির ব্যাপনের হার বেশি?
সঠিক উত্তর: কার্বন মনোক্সাইড
ব্যাখ্যা: যে গ্যাসের আণবিক ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে। ফ্লোরিন (F₂) এর আণবিক ভর 38, কার্বন মনোক্সাইড (CO) এর আণবিক ভর 28, হাইড্রোজেন সালফাইড (H₂S) এর আণবিক ভর 34 এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂) এর আণবিক ভর 46। উপরের গ্যাসগুলোর মধ্যে কার্বন মনোক্সাইডের আণবিক ভর সবচেয়ে কম। তাই কার্বন মনোক্সাইডের ব্যাপন হার সবচেয়ে বেশি। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।