একই গ্রুপে যতই নিচের দিকে যাওয়া যায় ততই নিচের কোনটি ঘটে?
সঠিক উত্তর: ধাতব ধর্ম বৃদ্ধি পায়
ব্যাখ্যা: পর্যায় সারণির কোনো গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। ফলে পরমাণুর ইলেকট্রন ত্যাগের প্রবণতা বৃদ্ধি পায় এবং মৌলসমূহের ধাতব ধর্ম বৃদ্ধি পায়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।