একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক 2 x 10¹¹ Nm⁻²। তারটির দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে হলে প্রযুক্ত পীড়ন নির্ণয় কর।
সঠিক উত্তর: 1 x 10¹⁰ Nm⁻²
ব্যাখ্যা: আমরা জানি, T/A = Y((L - L₀) / L₀)
এখানে,
বিকৃতি, (L - L₀) / L₀ = 5% = 5/100 = 1/20
ইয়ং এর গুণাঙ্ক, Y = 2 x 10¹¹ Nm⁻²
পীড়ন, T/A = 2 x 10¹¹ x (1/20) = 1 x 10¹⁰ Nm⁻²
প্রযুক্ত পীড়ন 1 x 10¹⁰ Nm⁻²।