সোহেল ও রানা একটি কাজ ১৬০ টাকায় সম্পন্ন করার চুক্তি নিল এবং সোহেল ৬০ টাকা পেল। তাদের মজুরির অনুপাত কত?
সঠিক উত্তর: ৩ : ৫
ব্যাখ্যা: রানা পায় = (১৬০ - ৬০) টাকা = ১০০ টাকা।
সোহেলের মজুরি : রানার মজুরি = ৬০ / ১০০ = ৩ / ৫
অতএব, সোহেল ও রানার মজুরির অনুপাত ৩ : ৫।