-240° কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করবে?
সঠিক উত্তর: দ্বিতীয়
ব্যাখ্যা: -240° = -180° - 60°
= -2 × 90° - 60°
-240° একটি ঋণাত্মক কোণ। -240° কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে দুই সমকোণ বা 180° ঘুরে একই দিকে আরও 60° ঘুরে দ্বিতীয় চতুর্ভাগে আসতে হয়েছে।
সুতরাং, -240° কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে।