উৎস ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে?
সঠিক উত্তর: 16.6 m
ব্যাখ্যা: আমরা যখন কিছু শুনি তার অনুভূতি মস্তিষ্কে 0.1s পর্যন্ত থাকে। শব্দের বেগ 330 ms⁻¹ হলে এই 0.1s সময়ে শব্দ 33m দূরত্ব অতিক্রম করে। শব্দটিকে প্রতিফলক পৃষ্ঠে গিয়ে ফিরে আসতে এই দূরত্ব অতিক্রম করতে হয় বলে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হতে হবে 33/2 m = 16.5m (বাতাসের তাপমাত্রাভেদে এটি 16.6 m হতে পারে)।