বিষয়: উচ্চতর গণিত অধ্যায়: ত্রিকোণমিতি

একটি চাকা 120π সে.মি. পথ যেতে 12 বার ঘোরে। চাকাটির ব্যাস কত?

ক. 3.16 সে.মি. (প্রায়)
খ. 5 সে.মি.
গ. 6.32 সে.মি. (প্রায়)
ঘ. 10 সে.মি.

সঠিক উত্তর: 10 সে.মি.

ব্যাখ্যা: চাকাটি 12 বার ঘুরে অতিক্রম করে 120π সে.মি.
∴ চাকাটি 1 বার ঘুরে অতিক্রম করে = 120π / 12 সে.মি. = 10π সে.মি.
আমরা জানি, চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।
অর্থাৎ, চাকার পরিধি = 10π সে.মি.
বা, 2πr = 10π [যেহেতু বৃত্তাকার চাকার পরিধি = 2πr]
বা, r = 10π / 2π
∴ r = 5 সে.মি.
সুতরাং, চাকার ব্যাস = 2r = 2 × 5 সে.মি. = 10 সে.মি.

এসএসসি উচ্চতর গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য উচ্চতর গণিত বিষয়ের 'ত্রিকোণমিতি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store