3a⁵ - 6a⁴ + 3a + 14 একটি বীজগাণিতিক রাশি হলে— (i) রাশিটির চলক a (ii) রাশিটির মাত্রা 5 (iii) a⁴ এর সহগ 6 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: i. চলক: বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত অক্ষর প্রতীকগুলোকে চলক (Variables) বলা হয়।
3a⁵ - 6a⁴ + 3a + 14, রাশিটিতে চলক হচ্ছে a ;
(i) নং সঠিক।
ii. মাত্রা: কোনো বীজগাণিতিক রাশির সর্বোচ্চ ঘাতের মানকে ঐ রাশির মাত্রা বলা হয়।
3a⁵ - 6a⁴ + 3a + 14, রাশিটির সর্বোচ্চ ঘাত 5, তাই রাশিটির মাত্রা 5 ;
(ii) নং সঠিক।
iii. সহগ: বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত কোনো চলকের সামনে যে ধ্রুব সংখ্যা থাকে তাই ঐ চলকের সহগ।
3a⁵ - 6a⁴ + 3a + 14 রাশিতে a⁴ এর সহগ - 6 ;
(iii) নং সঠিক নয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক) i ও ii।