বর্গের কত মাত্রার ঘূর্ণন প্রতিসাম্যতা আছে?
সঠিক উত্তর: ৪
ব্যাখ্যা: একটি বর্গের কর্ণ দুইটির ছেদবিন্দুকে ঘূর্ণন কেন্দ্র ধরি। ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে বর্গটির এক-চতুর্থাংশ ঘূর্ণনের ফলে যেকোনো কৌণিক বিন্দুর অবস্থান দ্বিতীয় চিত্রের ন্যায় হবে। এভাবে চারবার এক-চতুর্থাংশ ঘূর্ণনের ফলে বর্গটি আদি অবস্থানে ফিরে আসে বলে বর্গের ৪ মাত্রার ঘূর্ণন প্রতিসাম্যতা রয়েছে।