p² - 1 = √5p হলে, p³ - 1/p³ এর মান কত?
সঠিক উত্তর: 8√5
ব্যাখ্যা: p² - 1 = √5p
বা, p - 1/p = √5 [p দ্বারা ভাগ করে]
এখন, p³ - 1/p³ = (p - 1/p)³ + 3p.1/p(p - 1/p)
[যেহেতু a³ - b³ = (a - b)³ + 3ab(a - b)]
= (√5)³ + 3√5 [যেহেতু p - 1/p = √5]
= 5√5 + 3√5 = 8√5
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।