বিষয়: গণিত অধ্যায়: সেট ও ফাংশন

S = {(3, 1), (3, 3), (4, 3), (5, 4)} এর রেঞ্জ কোনটি?

ক. {3, 3, 4}
খ. {3, 4, 5}
গ. {1, 3, 4}
ঘ. {1, 4, 5}

সঠিক উত্তর: {1, 3, 4}

ব্যাখ্যা: কোনো অন্বয়ের ক্রোমজোড়গুলোর দ্বিতীয় উপাদানসমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়।
দেওয়া আছে, S = {(3, 1), (3, 3), (4, 3), (5, 4)}
দ্বিতীয় উপাদানসমূহ হলো 1, 3, 3, 4।
সেটের উপাদান পুনরাবৃত্তি হলে একবার লিখতে হয়।
∴ রেঞ্জ S = {1, 3, 4}
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'সেট ও ফাংশন' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store