চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের?
সঠিক উত্তর: ঘূর্ণন
ব্যাখ্যা: চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে এটি একটি অক্ষকে কেন্দ্র করে গতি থামার আগ পর্যন্ত ঘোরে। তাই এর গতি ঘূর্ণন গতি।
পক্ষান্তরে, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিকে একইভাবে অতিক্রম করে, তবে তাকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার (যেমন: ফ্যানের পাখা) হতে পারে। কিন্তু চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখা নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে না বরং ঘুরতে ঘুরতে একসময় থেমে যায়। তাই এটি ঘূর্ণন গতির উদাহরণ, পর্যায়বৃত্ত গতির নয়।