মুদ্রা নিক্ষেপ পরীক্ষা কী ধরনের পরীক্ষা?
সঠিক উত্তর: দৈব
ব্যাখ্যা: দৈব পরীক্ষা: যখন কোনো পরীক্ষার সম্ভাব্য ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু পরীক্ষাটিতে কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কী ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না তখন তাকে দৈব পরীক্ষা বলে। মুদ্রা নিক্ষেপ পরীক্ষা একটি দৈব পরীক্ষা। কারণ, মুদ্রা নিক্ষেপ না করে আমরা বলতে পারি না কোনটি ঘটবে।