কোনো শ্রেণির নিম্নসীমা ৩০ এবং শ্রেণি মধ্যমান ৩২ হলে ওই শ্রেণির ঊর্ধ্বসীমা কত?
সঠিক উত্তর: ৩৪
ব্যাখ্যা: আমরা জানি, শ্রেণি মধ্যমান = (শ্রেণির ঊর্ধ্বসীমা + শ্রেণির নিম্নসীমা) / ২
বা, ৩২ = (শ্রেণির ঊর্ধ্বসীমা + ৩০) / ২
বা, শ্রেণির ঊর্ধ্বসীমা + ৩০ = ৬৪
বা, শ্রেণির ঊর্ধ্বসীমা = ৬৪ - ৩০
সুতরাং, শ্রেণির ঊর্ধ্বসীমা = ৩৪