দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক b² - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণের মূলদ্বয় কীরূপ হবে?
সঠিক উত্তর: বাস্তব, অসমান ও মূলদ হবে
ব্যাখ্যা: নিশ্চায়কের শর্তানুসারে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের ধরণ ও প্রকৃতি ভিন্ন হয়ে থাকে। নিশ্চায়ক b² - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।