নিচের কোনটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই?
সঠিক উত্তর: বিন্দু
ব্যাখ্যা: বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই শুধু অবস্থান আছে।
একটি রেখার দৈর্ঘ্য ক্রমশ হ্রাস পেলে অবশেষে একটি বিন্দু মাত্র অবশিষ্ট থাকে। বিন্দুকে শূন্য মাত্রার সত্তা (Entity) বলে গণ্য করা হয়। ইউক্লিডের বর্ণনা (১) অনুযায়ী 'যার কোনো অংশ নাই, তাই বিন্দু'।