নিচের তথ্যগুলো লক্ষ কর- i. 1 মৌলিক ও যৌগিক নয় ii. সব জোড় সংখ্যা যৌগিক iii. 2 ছাড়া সব মৌলিক সংখ্যা বিজোড় নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
ব্যাখ্যা: (i) {1, 2, 3, ...} সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। 2, 3, 5, 7, ... সংখ্যাগুলো মৌলিক এবং {4, 6, 8, 9, ...} সংখ্যাগুলো যৌগিক। সুতরাং 1 মৌলিক বা যৌগিক কোনোটিই নয়।
(ii) 2 একমাত্র জোড় সংখ্যা যা মৌলিক। সব জোড় সংখ্যাই যৌগিক নয়।
(iii) 2 একমাত্র জোড় ও সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। বাকি সকল মৌলিক সংখ্যা বিজোড়। যথা- 3, 5, 7, 11, 13, 17, 19, 23, ইত্যাদি।
সুতরাং, i ও iii সঠিক।