পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন কোনটি আঁকতে?
সঠিক উত্তর: রম্বস
ব্যাখ্যা: রম্বসের চারটি বাহুই সমান এবং এর বিপরীত কোণগুলো সমান। রম্বসের পরিসীমাকে চারভাগ করলেই এর এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তাই, এক বাহুর দৈর্ঘ্য পাওয়া মানেই হচ্ছে এর চার বাহুর দৈর্ঘ্য পাওয়া। আবার একটি কোণের মান জানলেই বাকি কোণগুলোর মান বের করা সম্ভব। তাই, পরিসীমা এবং একটি কোণের মান পেলেই রম্বস আঁকা সম্ভব।