রম্বসের- i. চারটি বাহু পরস্পর সমান ii. বিপরীত কোণ সমান iii. কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: রম্বস: যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
রম্বসের বিপরীত কোণগুলো সমান হয়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।