সমমাত্রিক বহুপদী কোনটি?
সঠিক উত্তর: x³ + 3x²y + 3xy² + y³
ব্যাখ্যা: সমমাত্রিক বহুপদী (Homogeneous Polynomial): কোনো বহুপদীর প্রত্যেক পদের মাত্রা একই হলে, একে সমমাত্রিক বহুপদী বলা হয়।
(ঘ) অপশনে প্রত্যেকটি পদের মাত্রা 3 অর্থাৎ মাত্রা সমান।
x³ + 3x²y + 3xy² + y³-এ,
প্রথম পদের মাত্রা = 3
দ্বিতীয় পদের মাত্রা = 3
তৃতীয় পদের মাত্রা = 3
চতুর্থ পদের মাত্রা = 3
তাই, এটি তিন মাত্রার সমমাত্রিক বহুপদী।