(p² - 2p + 1)⁵ এর বিস্তৃতির পদ সংখ্যা কত?
সঠিক উত্তর: 11
ব্যাখ্যা: (p² - 2p + 1)⁵
= (1 - 2p + p²)⁵
= {(1 - p)²}⁵
= (1 - p)¹⁰
এখানে, দ্বিপদীর শক্তি বা ঘাত n = 10
আমরা জানি, (1 + x)ⁿ এর বিস্তৃতির পদের সংখ্যা (n + 1)টি
∴ (p² - 2p + 1)⁵ অর্থাৎ, (1 - p)¹⁰ এর বিস্তৃতির পদের সংখ্যা (10 + 1) বা 11টি