M(5, -2) এবং N(2, 1) বিন্দুগামী সরলরেখার ঢাল কত?
সঠিক উত্তর: -1
ব্যাখ্যা: আমরা জানি, (x₁, y₁) এবং (x₂, y₂) বিন্দুগামী রেখার ঢাল = (y₂ - y₁) / (x₂ - x₁)
M(5, -2) এবং N(2, 1) বিন্দুগামী সরলরেখার ঢাল,
= (1 - (-2)) / (2 - 5)
= (1 + 2) / -3
= 3 / -3
= -1