বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: বল

চিত্রানুসারে বস্তুটিতে কার্যকর ত্বরণের মান ও দিক কেমন হবে? (চিত্র: 100N ← [20 kg] → 80N)

ক. 5 ms⁻² ডান দিকে
খ. 4 ms⁻² বাম দিকে
গ. 1 ms⁻² বাম দিকে
ঘ. 9 ms⁻² ডান দিকে

সঠিক উত্তর: 1 ms⁻² বাম দিকে

ব্যাখ্যা: এখানে বস্তুটির ওপর পরস্পর বিপরীতমুখী 100N ও 80N মানের দুটি বল যথাক্রমে বাম দিকে ও ডান দিকে ক্রিয়াশীল।
সুতরাং, বস্তুর ওপর কার্যকর বল, F = 100N - 80N = 20N; বাম দিকে।
আমরা জানি, F = ma
বা, a = F / m
এখানে,
বস্তুর ভর, m = 20 kg
কার্যকর বল, F = 20N
কার্যকর ত্বরণ, a = ?
বা, a = 20 / 20 ms⁻²
= 1ms⁻²; বাম দিকে

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'বল' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store