তেজস্ক্রিয় মৌল থেকে যেসব রশ্মিসমূহ বের হয়— i. আলফা (α) ii. বিটা (β) iii. গামা (γ) নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: তেজস্ক্রিয় মৌল থেকে আলফা, বিটা এবং গামা রশ্মি বের হয়.
তেজস্ক্রিয় মৌল: যেসব ভারী মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিশেষ ভেদন শক্তিসম্পন্ন বিকিরণ অবিরত নির্গত হয় তাদের তেজস্ক্রিয় মৌল বলা হয়.
তেজস্ক্রিয় মৌল আলফা, বিটা ও গামা নামে তিন ধরনের শক্তিশালী রশ্মি নির্গমন করে. এর মধ্যে আলফা কণা একটি হিলিয়াম নিউক্লিয়াস যার নিউক্লিয়াসে দুটি প্রোটন ও দুটি নিউট্রন রয়েছে. বিটা কণা একটি ঋণাত্মক আধানযুক্ত কণা এবং গামা রশ্মি আধান নিরপেক্ষ.