একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের?
সঠিক উত্তর: সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা: কোনো ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1 : 1 : 2 হলে তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে।
কারণ, সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 90°।
এখন, ত্রিভুজটি যদি সমদ্বিবাহু হয় অর্থাৎ দুটি বাহু সমান হয়, তবে অপর দুটি কোণের মানও সমান হবে।
[∵ সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয়ও সমান হয়]
কোণগুলোর প্রত্যেকের পরিমাপ = 90° / 2 = 45°
∴ কোণগুলোর অনুপাত = 45° : 45° : 90° = 1 : 1 : 2
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।