x + 3y = 1, 2x + 6y = 2 সমীকরণজোটটি হলো— i. নির্ভরশীল ii. সামঞ্জস্য iii. অসংখ্য সমাধান আছে নিচের কোনটি সত্য?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: প্রদত্ত সমীকরণজোট হলো: x + 3y = 1
2x + 6y = 2
সহগ ও ধ্রুবক পদের তুলনা করে পাই,
1/2 = 3/6 = 1/2
a₁x + b₁y = c₁
a₂x + b₂y = c₂ সমীকরণদ্বয়ে
a₁/a₂ = b₁/b₂ = c₁/c₂ হলে, সমীকরণজোট নির্ভরশীল, সামঞ্জস্য এবং অসংখ্য সমাধান আছে।