x³ - 2x - 4 রাশির উৎপাদক কোনটি?
সঠিক উত্তর: (x - 2)
ব্যাখ্যা: ধরি, f(x) = x³ - 2x - 4
এখানে, f(x) = x³ - 2x - 4 একটি বহুপদী রাশি। এর ধ্রুবপদ 4, যার উৎপাদকগুলো হচ্ছে: ±1, ±2, ±4
এখন, f(1) = 1³ - 2.1 - 4 = 1 - 2 - 4 = -5
f(-1) = (-1)³ - 2.(-1) - 4 = -1 + 2 - 4 = -3
f(2) = 2³ - 2.2 - 4 = 8 - 4 - 4 = 0
x = 2 এর জন্য f(x) = 0 হয়।
সুতরাং, (x - 2), f(x) এর একটি উৎপাদক।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।