কোনো বৃত্তের ব্যাসার্ধ 2 সে.মি. হলে, বৃত্তের 11 সে.মি. দীর্ঘ চাপে কেন্দ্রে কোণ কত?
সঠিক উত্তর: 11/2 রেডিয়ান
ব্যাখ্যা: দেওয়া আছে, চাপের দৈর্ঘ্য, s = 11 সে.মি.
বৃত্তের ব্যাসার্ধ, r = 2 সে.মি.
আমরা জানি, s = rθ
বা, 11 = 2θ
বা, θ = (11/2)ᶜ
∴ θ = 11/2 রেডিয়ান