বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: তরঙ্গ ও শব্দ

তরঙ্গ ভিন্ন ভিন্ন মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় নিচের কোনটি অপরিবর্তিত থাকে?

ক. তরঙ্গদৈর্ঘ্য
খ. তরঙ্গবেগ
গ. তরঙ্গ দ্রুতি
ঘ. কম্পাঙ্ক

সঠিক উত্তর: কম্পাঙ্ক

ব্যাখ্যা: কোনো তরঙ্গের কম্পাঙ্ক তরঙ্গ উৎসের ওপর নির্ভরশীল। একই উৎস হতে নির্গত তরঙ্গের কম্পাঙ্ক সকল মাধ্যমে সমান থাকে। আবার, একটি তরঙ্গ যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার বেগের পরিবর্তন হয়। যেহেতু, তরঙ্গ বেগ = কম্পাঙ্ক x তরঙ্গদৈর্ঘ্য; তাই তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার তরঙ্গদৈর্ঘ্যেরও পরিবর্তন হয়। অর্থাৎ তরঙ্গ বিভিন্ন মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় তার তরঙ্গদৈর্ঘ্য কিংবা বেগের পরিবর্তন হয় কিন্তু কম্পাঙ্কের বা পর্যায়কালের কখনো পরিবর্তন হয় না।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'তরঙ্গ ও শব্দ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store