একটি গাড়ি ৪ ঘণ্টায় যায় x কি.মি. এবং গাড়িটির গড় গতিবেগ ঘণ্টায় ১০০ কি.মি. এর বেশি নয়। একে অসমতায় প্রকাশ করলে নিচের কোনটি হবে?
সঠিক উত্তর: x ≤ 400
ব্যাখ্যা: গাড়িটি ৪ ঘণ্টায় যায় x কি.মি.
গাড়িটি ১ ঘণ্টায় যায় x/4 কি.মি.
গড় গতিবেগ ঘণ্টায় x/4 কি.মি.
যেহেতু গড় গতিবেগ ঘণ্টায় ১০০ কি.মি. এর বেশি নয়।
শর্তমতে, x/4 ≤ 100
বা, x ≤ 400
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।