Zn + Fe²⁺ → Zn²⁺ + Fe বিক্রিয়াটিতে কোনটির বিজারণ ঘটেছে?
সঠিক উত্তর: Fe²⁺
ব্যাখ্যা: প্রদত্ত বিক্রিয়া হতে পাই:
Zn এর জারণ সংখ্যা 0 থেকে বৃদ্ধি পেয়ে +2 হয়েছে, অর্থাৎ জারণ ঘটেছে।
Fe²⁺ এর জারণ সংখ্যা +2 থেকে হ্রাস পেয়ে 0 হয়েছে, অর্থাৎ বিজারণ ঘটেছে।
যেহেতু Fe²⁺ ইলেকট্রন গ্রহণ করেছে, তাই Fe²⁺ এর বিজারণ ঘটেছে।