গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য নিচের কোনটি প্রয়োজন হয়?
সঠিক উত্তর: শ্রেণির মধ্যমান
ব্যাখ্যা: গণসংখ্যা বহুভুজ অঙ্কনে X অক্ষ বরাবর শ্রেণির মধ্যমান এবং Y অক্ষ বরাবর সেই শ্রেণির গণসংখ্যাকে স্থাপন করে বিন্দুগুলো যোগ করা হয়। তাই গণসংখ্যা অঙ্কনে শ্রেণির মধ্যমান প্রয়োজন।