x² - 5x + 4 = 0 সমীকরণটির লেখচিত্র x-অক্ষকে (1, 0) ও (4, 0) বিন্দুতে ছেদ করে। সমীকরণটির সমাধান কত?
সঠিক উত্তর: 1, 4
ব্যাখ্যা: কোনো সমীকরণের লেখ x-অক্ষকে যে বিন্দুতে ছেদ বা স্পর্শ করে সে বিন্দুর x স্থানাঙ্কই অর্থাৎ ভুজই সমীকরণটির সমাধান।
এখানে, (1, 0) ও (4, 0) বিন্দুর ভুজ যথাক্রমে 1 ও 4।
সুতরাং প্রদত্ত সমীকরণটির সমাধান = 1, 4।