একটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 মিটার হলে এর ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর: 36 m²
ব্যাখ্যা: বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a হলে পরিসীমা = 4a একক
∴ এক বাহুর দৈর্ঘ্য = পরিসীমা / 4
= 24 / 4 মি.
= 6 মিটার
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (এক বাহু)²
= 6² বর্গ একক
= 36 বর্গমিটার